নিজস্ব প্রতিবেদক,
উল্লাপাড়া পবিত্র রমজান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ উল্লাপাড়ার বিখ্যাত 'সলপের ঘোল'। কিন্তু এই ঐতিহ্যবাহী ঘোলে ক্ষতিকর ফরমালিন ব্যবহারের প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ অভিযান চলাকালীন এই চাঞ্চল্যকর তথ্যের ভিডিও চিত্র ধারণ করায় সাংবাদিক আজাদ-এর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছে ঘোল ব্যবসায়ীরা।পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বাস্থ্যের তোয়াক্কা না করে ঘোলে বিষাক্ত কেমিক্যাল মেশানো এবং সত্য ধামাচাপা দিতে সংবাদকর্মীর ওপর এমন বর্বরোচিত হামলায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ভিডিও করায় ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিক আজাদকে বেধড়ক মারধর করে। এতে তার মাথা ফেটে যায় এবং শরীর রক্তাক্ত হয়। হামলাকারীরা তার ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে। বর্তমানে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।সূত্রমতে, আজ দুপুরে উল্লাপাড়ার সলপ এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি নিয়মিত অভিযান পরিচালনা করে। পরীক্ষায় সলপের ঘোলে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ফরমালিনের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। সেখানে উপস্থিত সাংবাদিক আজাদ এই জালিয়াতির দৃশ্য এবং প্রশাসনের অভিযান ভিডিও করার সময় স্থানীয় প্রভাবশালী ঘোল ব্যবসায়ী ও তাদের সহযোগীরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
House-78/7, Lavel-3 A.L. Complex Banani, Chairmanbari Dhaka- 1213
Phone No: 01828-331116
Web: www.durnetianusandhannews.com
Copyright © 2026 দূর্নীতি অনুসন্ধান নিউজ. All rights reserved.