মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে অশালীন মন্তব্য করায় জামায়াত নেতা ও কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানী মামলা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে এ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার বিবরণে বলা হয়েছে,ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে জড়িত। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে নাস্তিক বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এবং তার ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এতে মন্ত্রীর ১ শত কোটি টাকার মানহানী হয়েছে। বাদীর আইনজীবী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেছেন,এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে সিরাজগঞ্জসহ সারা দেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এই মামলায় আসামীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়েছে। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজী ও তথ্য-উপাত্ত আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। এই দিকে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও বিএনপি নেতারা আমির হামজার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে,একজন সজ্জন রাজনৈতিক ও প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
House-78/7, Lavel-3 A.L. Complex Banani, Chairmanbari Dhaka- 1213
Phone No: 01828-331116
Web: www.durnetianusandhannews.com
Copyright © 2026 দূর্নীতি অনুসন্ধান নিউজ. All rights reserved.