মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি , এর দিকনির্দেশনায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৪,০০,০০০/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক করা হয়েছে। রবিবার ১২ এপ্রিল ২০২৬ তারিখ ভোররাতে আনুমানিক সাড়ে চারটায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি, ১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক বলেন আমাদের অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
House-78/7, Lavel-3 A.L. Complex Banani, Chairmanbari Dhaka- 1213
Phone No: 01828-331116
Web: www.durnetianusandhannews.com
Copyright © 2026 দূর্নীতি অনুসন্ধান নিউজ. All rights reserved.