আব্দুস সামাদ , স্টাফ রিপোর্টার
দুর্নীতি অনুসন্ধান নিউজ
পবিত্র ঈদুল আজহা পার হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের উল্লাপাড়া-শাহজাদপুর রুটে কমেনি সিএনজিচালিত অটোরিকশার বাড়তি ভাড়া। ঈদের অজুহাতে শুরু হওয়া এই অতিরিক্ত ভাড়া আদায় এখন রীতিমতো 'নীরব চাঁদাবাজিতে' রূপ নিয়েছে বলে অভিযোগ সাধারণ যাত্রীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে শাহজাদপুর পর্যন্ত স্বাভাবিক সময়ে সিএনজি ভাড়া প্রতিজন ৩০ টাকা। কিন্তু ঈদকে কেন্দ্র করে চালকরা এই ভাড়া বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করেন। ঈদের ১০ দিন পার হয়ে গেলেও চালকরা এখনো সেই বর্ধিত ভাড়াই আদায় করছেন। অতিরিক্ত ১০ টাকাকে তারা 'ঈদ বোনাস' হিসেবে দাবি করছেন, যা দিতে অস্বীকৃতি জানালে যাত্রীদের চরম হয়রানি ও লাঞ্ছনার শিকার হতে হচ্ছে।
যাত্রীদের ক্ষোভ ও দুর্ভোগ
সরেজমিনে শ্যামলীপাড়া মোড়ে গিয়ে দেখা যায়, শাহজাদপুরগামী যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ৪০ টাকা করেই ভাড়া রাখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক নিয়মিত এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন:
"ঈদের দুই-তিন দিন একটু বেশি ভাড়া নেওয়াটা মেনে নেওয়া যায়। কিন্তু ১০ দিন হয়ে গেল, এখনো ৩০ টাকার ভাড়া ৪০ টাকা নেওয়া হচ্ছে। এটাকে ঈদ বোনাস বলা হলেও মূলত এটা এক ধরণের পকেট কাটা আর নীরব চাঁদাবাজি। আমরা সাধারণ মানুষ প্রতিদিন এভাবে যাতায়াত করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছি।"
House-78/7, Lavel-3 A.L. Complex Banani, Chairmanbari Dhaka- 1213
Phone No: 01828-331116
Web: www.durnetianusandhannews.com
Copyright © 2026 দূর্নীতি অনুসন্ধান নিউজ. All rights reserved.