খন্দকার মোহাম্মাদ আলী,
দুর্নীতি অনুসন্ধান নিউজ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দীর্ঘ এক যুগ পর কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে আলহাজ লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে বিকাল ৩ টা পর্যন্ত ভোট হয়। ভোট গ্রহন শেষে রাত সাড়ে ৯ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে মতিয়ার রহমান লাভলু (চেয়ার) ১৪৯ ও নিকটতম প্রতিদ্বন্দ্বী গফুর মন্ডল (ছাতা) ৯৩ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন (মোরগ) ২০৪ ও নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম সরকার (তালাচাবি) ১২৮ ভোট পান।
সহ- সভাপতি পদে আব্দুল মালেক মন্ডল ( দেয়াল ঘড়ি) ১৬৫ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফেজ আব্দুল মান্নান খন্দকার (মোমবাতি) ১৬৩ ভোট পান।
এ ছাড়া মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতির সদস্য পদে ১৭ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
তার মধ্যে সন্তেষ আলী (ফ্যান), বারেক সরকার (হাতি), মজনু মন্ডল (আপেল), মুছা আহম্মেদ (গোলাপ ফুল), সোহাগ মন্ডল (ঘোড়া), কৃষ্ণ কুমার ঘোষ (বাল্ব), ছাইদুল ইসলাম (হাতপাখা), আলী হোসেন (মাছ), শহিদুল ইসলাম (বালতি) প্রতিকে ৯ জন সদস্য পদে নির্বাচিত হয়।
কামারপাড়া চৌমহনী বাজার বনিক সমিতির নির্বাচন কমিটির অর্ন্তবর্তীকালী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হারুনা রশিদ, বেলকুচি উপজেলার সমবায় কর্মকর্তা রানা আহাম্মেদসহ নির্বাচন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
এবিষয়ে কামারখন্দ উপজেলা সমবায় কর্মকর্তা রেজওয়ানা ইসলাম বলেন, কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমিতির ভোটার সংখ্যা ৩৫৬ জন। নির্বাচনে ৩৩৩ ভোট কাউন্ট হয়েছে। নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে মাঠে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত ছিলেন। সকলের সহযোগিতায় নির্বাচন সুষ্ঠ হয়েছে।
House-78/7, Lavel-3 A.L. Complex Banani, Chairmanbari Dhaka- 1213
Phone No: 01828-331116
Web: www.durnetianusandhannews.com
Copyright © 2026 দূর্নীতি অনুসন্ধান নিউজ. All rights reserved.