মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
“মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকবিরোধী জনসচেতনতামূলক র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ জুন) সকাল ১০টায় ফুলবাড়ী মাদক নির্মূল কমিটির আয়োজনে শহরের প্রধান সড়কে এ র্যালি বের করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাক্তিগত আইনজীবি ব্যারিস্টার কামরুজ্জামান,ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক অষ্টিন, উপজেলা বিএনপির নেতা দারুল ইসলাম চৌধুরী,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক নাজিম, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সভাপতি নবিউল ইসলাম, উপজেলা বিএনপির নেতা,মাহাবুব আলম মিলন, নবাবসহ উপজেলা বিএনপির নেত্রীবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকর সমাজের প্রতিনিধিগন। র্যালি শেষে শহরের নিমতলা মোড়ে আলোচনাসভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি‘র সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। র্যালিতে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন”, “মাদকমুক্ত ফুলবাড়ী চাই”, “মাদকমুক্ত সমাজ গড়ি”সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষার আহ্বান জানান।
House-78/7, Lavel-3 A.L. Complex Banani, Chairmanbari Dhaka- 1213
Phone No: 01828-331116
Web: www.durnetianusandhannews.com
Copyright © 2026 দূর্নীতি অনুসন্ধান নিউজ. All rights reserved.