মোঃময়নুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নে তরুণ নেতা ও সমাজসেবক মোঃ আনিছুর রহমান আনিছকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় এলাকায় তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মোঃ আনিছুর রহমান আনিছ বর্তমানে ১নং অমরখানা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও সম্পৃক্ত রয়েছেন তিনি। বর্তমানে জগদল ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের দাবি, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সময় সোচ্চার ভূমিকা পালন করেছেন আনিছুর রহমান আনিছ। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন তিনি।
এলাকাবাসীর ভাষ্য, মানুষের বিপদ-আপদ ও দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে স্থানীয়দের একটি অংশের মধ্যে তার প্রতি আস্থা তৈরি হয়েছে। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে তার ভূমিকা রয়েছে বলেও জানান তারা।
আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে তরুণ নেতৃত্ব, রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে ১নং অমরখানা ইউনিয়নে আনিছুর রহমান আনিছকে সম্ভাব্য আলোচিত প্রার্থী হিসেবে দেখছেন স্থানীয়দের কেউ কেউ। তবে নির্বাচনে প্রার্থী হওয়া ও দলীয় সিদ্ধান্তের বিষয়ে চূড়ান্ত ঘোষণা সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও আনিছুর রহমান আনিছের পক্ষ থেকেই আসবে।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, তরুণদের সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ড আগামী ইউপি নির্বাচনে প্রার্থীদের জনপ্রিয়তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে হিসেবে অমরখানা ইউনিয়নে আনিছুর রহমান আনিছকে ঘিরে আলোচনা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
House-78/7, Lavel-3 A.L. Complex Banani, Chairmanbari Dhaka- 1213
Phone No: 01828-331116
Web: www.durnetianusandhannews.com
Copyright © 2026 দূর্নীতি অনুসন্ধান নিউজ. All rights reserved.