Hi

০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে এই প্রথমবার ১৫টি হরিবাসরে সরকারি বরাদ্দের চাল বিতরণ

মোঃ আশরাফুল ইসলাম

স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫টি মহানামযজ্ঞানুষ্ঠান হরিবাসরে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। প্রথমবারের মত চাল বরাদ্দ পেয়ে খুশি ভক্তনুরাগীরা।আজ ৬ এপ্রিল (সোমবার ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চাল উত্তোলণের ডিও বিতরণ করা হয়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান ১৫টি হরিবাসর কমিটির সভাপতি-সম্পাদকের হাতে চাল বিতরণের ডিও তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, ১৫টি হরিবাসর কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দসহ অনেকে।হরিবাসর কমিটির সভাপতি-সম্পাদকরা জানান, ফুলবাড়ীতে এই প্রথম হিন্দু সম্প্রদায়ের মহানামযজ্ঞ অনুষ্ঠানে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হল। চাল পেয়ে আমরা অনেক খুশি।বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত বলেন, প্রতিটি হরিবাসরে সহস্রাধিক ভক্তবৃন্দ উপস্থিত হন এবং তাদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। কিন্তু বিগত দিনে এসব হরিবাসরে সরকারি ভাবে কোন বরাদ্দ পাওয়া যায়নি। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের আন্তরিক প্রচেষ্টায় এই প্রথম ১৫টি হরিবাসরে প্রত্যেকটিতে ৩শ’ কেজি করে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাাকবে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

ফুলবাড়ীতে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অবৈধভাবে বিল উত্তোলনের চেষ্টার অভিযোগ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

ফুলবাড়ীতে এই প্রথমবার ১৫টি হরিবাসরে সরকারি বরাদ্দের চাল বিতরণ

আপডেট সময় : ১১:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬