Hi

০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ নাঈম হাসান নাঈম

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসার অন্যতম শাখা হদুয়া আইডিয়াল একাডেমিতে ২০২৫ সালের ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।রবিবার (১৯ এপ্রিল) সকালে মাদ্রাসার সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হদুয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদ্রাসার নির্ধারিত পাঠ্যক্রমের সঠিক বাস্তবায়ন, শিক্ষকগণের আন্তরিক প্রচেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস এবং মহান আল্লাহর অশেষ রহমতেই এ সফলতা অর্জিত হয়েছে।এসময় অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি সঠিক পরিচর্যার কারণেই তাদের সন্তানরা এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এ প্রতিষ্ঠানে পড়াশোনা করলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আদর্শ ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

‎

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

উল্লাপাড়ায় করতোয়া নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৯:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬