Hi

০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় উদ্যোগ: দিনাজপুরে আর্থিক অনুদান বিতরণ কার্যক্রম সম্পন্ন

মোঃ আইনুল ইসলাম

রংপুর বিভাগীয় প্রধান,

অতিরিক্ত শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আন্তরিক ও মানবিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬ খ্রি., ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) সকাল ১০:৩০ ঘটিকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন একই প্রতিষ্ঠানের নবম শ্রেণীর ছাত্রী মোছাঃ মাইমুনা জান্নাত মাইশা।অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি আবু তাহের আবু। এ সময় আরও উপস্থিত ছিলেন—দিনাজপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুর আলম খোকন, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ফজলুর রশিদ (ফজলু), সাংগঠনিক সম্পাদক আবু আনোয়ার সাদাত (সাগর), ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলজার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল রুহুল আমিন, সিনিয়র শিক্ষক আ. মালেক এবং মাহবুব আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মোট ৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি দেশনায়ক তারেক রহমানের ফ্যামিলি কার্ড কার্যক্রমকে একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করেন। পাশাপাশি তিনি সাংগঠনিক ঐক্য ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও অনেকেই সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং এলাকার প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সমগ্র আয়োজনটি ছিল মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ, যা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। আয়োজনে: জেলা পরিষদ, দিনাজপুর।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

ফুলবাড়ীতে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অবৈধভাবে বিল উত্তোলনের চেষ্টার অভিযোগ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় উদ্যোগ: দিনাজপুরে আর্থিক অনুদান বিতরণ কার্যক্রম সম্পন্ন

আপডেট সময় : ০৭:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬