Hi

০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী সদরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নুশরাত রুমু, নোয়াখালী :

নোয়াখালী সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেজান আহমেদ, আনিছুর রহমান ও মো. মাহফুজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অংশ নেয়। জজ কোর্ট রোড, শহীদ মিনার ও সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে তিনজনকে ঘটনাস্থলেই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সুধারামের মাছিমপুর এলাকার মো. জাহাঙ্গীর (৩০), গোপীনাথপুর এলাকার মো. আব্দুল্লাহ খান (৭০) এবং কাঞ্চনপুর এলাকার মো. কামাল (২৮)। প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

নোয়াখালী সদরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নোয়াখালী সদরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬