Hi

০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া তদারকিতে মোবাইল কোর্ট, দুই কাউন্টারে জরিমানা

নুশরাত রুমু, নোয়াখালী :

ঈদযাত্রাকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়া সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার (২৩ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যানের নির্দেশনা এবং বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এর তত্ত্বাবধানে জেলা প্রশাসন, বিআরটিএ ও জেলা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সোনাপুর বাস টার্মিনাল এবং নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহনের কাউন্টারে ভাড়ার চার্ট প্রদর্শন ও নির্ধারিত ভাড়া আদায়ের বিষয়টি তদারকি করা হয়। এ সময় সৌখিন পরিবহন ও গ্রামীণ ট্রাভেলসের কাউন্টারে ভাড়া সংক্রান্ত অনিয়ম পাওয়ায় দুটি মামলা দায়ের করা হয়।
মোবাইল কোর্টের দুটি অভিযানে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, যাত্রীসেবার মান উন্নয়ন এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ কাটাকে কেন্দ্রকরে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহত থানায় মামলা।

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া তদারকিতে মোবাইল কোর্ট, দুই কাউন্টারে জরিমানা

আপডেট সময় : ০৭:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬