Hi

১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া কয়লা খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে অবস্থিত গ্রাম সমূহের মাঝে চেক বিতরণের উদ্বোধন

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ইনফ্লুয়েন্স জনের বাইরে ১৩ টি গ্রাম ও দুটি বাজারের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এমপি।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পাঁচ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক,অতিরিক্ত সচিব ও পেট্রো বাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান, দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেডএম জাহিদ হোসেন বলেন মাটির নিচে কয়লা পাথর ও যত খনিজ সম্পদ রয়েছে বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার আপনারা যারা জায়গা জমি দিয়েছেন যে কারণে কয়লা উত্তোলন হচ্ছে সেই সাথে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী ফুলবাড়ী, দীঘিপাড়া, জামালগঞ্জ, খালাস পীর সহ সকল কয়লাক্ষেত্র থেকে কয়লা উত্তোলনের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানি সমস্যার সমাধান করা হবে। ক্ষতিপূরণ পেতে কোন প্রকার দালাল ও নেতাকে ধরতে হবে না।খনি কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের মাধ্যমে নিয়মিত চেক বিতরণ চলবে আপনাদের জায়গা জমি দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

বড়পুকুরিয়া কয়লা খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে অবস্থিত গ্রামসমূহের (উত্তর চৌহাটি, চক মহেশপুর, চেরাপাড়া, মোবারকপুর, দক্ষিণ রসুলপুর, মধ্যদূর্গাপুর, কয়লা খনি বাজার, শাহগ্রাম, হামিদপুর, বৈগ্রাম, জব্বারপাড়া ও কাশিয়াডাঙ্গা) বাসিন্দাদের মধ্যে বাড়িঘর ফাটলের ক্ষতিপূরণ/অনুদানের চেক প্রদানের অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এ অনুষ্ঠিত হয়।

বর্নিত গ্রামসমূহের ২,০২৫ টি পরিবারকে সর্বমোট ১০,২০,৪৫,০০০/- (দশ কোটি বিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা ক্ষতিপূরণ/অনুদান প্রদান করা হবে। উক্ত চেক বিতরণ উদ্বোধনী অনু্ষ্ঠানে প্রাথমিকভাবে প্রতিটি গ্রাম থেকে ১০ জন করে সর্বমোট ১৩০ টি পরিবারকে চেক প্রদান করা হয়েছে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

ফুলবাড়ী পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাত হোসেন

বড়পুকুরিয়া কয়লা খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে অবস্থিত গ্রাম সমূহের মাঝে চেক বিতরণের উদ্বোধন

আপডেট সময় : ১২:১৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬