Hi

১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠাপুকুরের শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

মোঃ বিপ্লব হোসেন মুক্তি
রংপুর বিভাগীয় ব্যুরো চিফ
দুর্নীতি অনুসন্ধান নিউজ

মিঠাপুকুর মহাবিদ্যালয় সরকারিকরণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী মিঠাপুকুর মহাবিদ্যালয় সরকারিকরণের দীর্ঘদিনের দাবি এখন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এ উদ্যোগ মিঠাপুকুরবাসীর জন্য নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক সংবাদ।

এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে এগিয়ে নিতে রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আন্তরিক প্রচেষ্টা, সদিচ্ছা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় তাঁর উদ্যোগে সরকারিকরণের প্রশাসনিক কার্যক্রমে গতি এসেছে।

দীর্ঘদিন ধরে মিঠাপুকুর মহাবিদ্যালয় এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি সরকারি হলে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও বিস্তৃত সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে মিঠাপুকুরের সাধারণ ও মেধাবী শিক্ষার্থীরা তুলনামূলক কম ব্যয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবে—এমন প্রত্যাশা রয়েছে। পাশাপাশি উপজেলার সামগ্রিক শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

মিঠাপুকুরের শিক্ষা ও জনকল্যাণে এই উদ্যোগ বাস্তবায়িত হলে এটি হবে পুরো উপজেলার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

আশা করা যায়, সরকারি প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো সম্পন্ন করে খুব শিগগিরই মিঠাপুকুর মহাবিদ্যালয় সরকারিকরণের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও সরকারি গেজেট প্রকাশ হবে।

মিঠাপুকুরের শিক্ষার অগ্রযাত্রায় এটি হোক একটি নতুন অধ্যায়।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

ফুলবাড়ী পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাত হোসেন

মিঠাপুকুরের শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

আপডেট সময় : ০৮:১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬