Hi

০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নের অংকুর যুব সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • শাহিনুর রহমান
  • আপডেট সময় : ১২:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৯২ জন দেখেছে

শাহিনুর রহমান

পঞ্চগড় প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেল বাজারে অবস্থিত স্বপ্নের অংকুর যুব সংগঠনের কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর থানার এসআই তৈয়ব আলী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জিমু ও কামাল হোসেন।অনুষ্ঠানে সংগঠনের সিঙ্গাপুর প্রবাসী সভাপতি রেজাউল তার বক্তব্যে বলেন, প্রবাসে থাকলেও নিজের এলাকার মানুষের সঙ্গে এমন সামাজিক ও ধর্মীয় আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে তিনি গর্ববোধ করেন। তিনি ভবিষ্যতেও সংগঠনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।সংগঠনের সিঙ্গাপুর প্রবাসী উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে ভালো কাজে এগিয়ে আসে, তাহলে সমাজে অনেক ইতিবাচক পরিবর্তন সম্ভব। তিনি সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সংগঠনের সিঙ্গাপুর প্রবাসী সাধারণ সম্পাদক শাওন বলেন, স্বপ্নের অংকু যুব সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের মানবিক কাজে সম্পৃক্ত করা। ভবিষ্যতেও সংগঠনের এমন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পঞ্চগড় সদর থানার এসআই তৈয়ব আলী সরকার তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস মানুষকে সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুব সমাজের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তরুণরা যদি মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে এমন মানবিক ও সামাজিক উদ্যোগে এগিয়ে আসে, তাহলে সমাজ আরও সুন্দর ও নিরাপদ হয়ে উঠবে। এ ধরনের আয়োজন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে বলেও তিনি উল্লেখ করেন। তিনি স্বপ্নের অংকুর যুব সংগঠনের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এমন ভালো কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।এসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজু মাহমুদুল, রফিক, শামীম, ইমরান, আরিফ, কাজল ও মাহিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

Lucky Twice Casino Login: A Comprehensive Study Report

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

স্বপ্নের অংকুর যুব সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬