Hi

১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

‎মো. নাঈম হাসান ঈমন,

ঝালকাঠি প্রতিনিধিঃ

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজাপুর। WORLD BANK GROUP, IFC ও IFAD-এর সহযোগিতায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল-মামুন ও বিভাগীয় সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ রিয়াজউদ্দিন।স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি।কংগ্রেসে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কৃষির উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

*কষ্টের আগুনে পোড়া মন: ভালোবাসার জলেও কেন সব ক্ষত মুছে যায় না?*

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬