Hi

০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামী-স্ত্রীর ইয়াবা কারবার, স্ত্রী গ্রেফতার

  • নুশরাত রুমু
  • আপডেট সময় : ০৭:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৭৬ জন দেখেছে

নুশরাত রুমু,

নোয়াখালী :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ ফাতেমা আক্তার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৯৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোনার বাড়িতে অবস্থিত নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফাতেমা আক্তারকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফাতেমা আক্তার ও তার স্বামী ইসমাইল হোসেন পাকি (৫০) দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের কর্মকাণ্ডে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল।এলাকাবাসী জানান, মাদকের কারণে এলাকার তরুণ সমাজ ক্ষতির মুখে পড়ছিল। পুলিশের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, গ্রেফতার ফাতেমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক স্বামী ইসমাইল হোসেন পাকি ও এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

Lucky Twice Casino Login: A Comprehensive Study Report

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামী-স্ত্রীর ইয়াবা কারবার, স্ত্রী গ্রেফতার

আপডেট সময় : ০৭:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬