Hi

১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের হাড়িভাসায় অটোচাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

শাহিনুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া গ্রামের মোঃ মামুনের তিন বছরের ছেলে লামিম আজ সকাল ১১টার দিকে সড়কের পাশে একটি কাটা গাছের গুড়িতে বসে সহপাঠীদের সঙ্গে খেলছিল। এ সময় সুপারি বোঝাই একটি অটোগাড়ি টুনিরহাটের দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা আনাস আলী জানান, রাস্তার পাশে কাটা গাছের ওপর তিনজন শিশু বসে ছিল। অটোগাড়িটি চলন্ত অবস্থায় থাকাকালে একটি শিশু দৌড়ে গেলে লামিম গাড়ির পেছনের চাকায় চাপা পড়ে। এতে গাড়ির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসী অটোগাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তথ্য যাচাই এবং লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ কাটাকে কেন্দ্রকরে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহত থানায় মামলা।

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

পঞ্চগড়ের হাড়িভাসায় অটোচাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬