
মোঃ আশরাফুল ইসলাম
দিনাজপুর
দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন ঈদুল আযহা২০২৬ উপলক্ষে ৩ শতজন দুঃস্থ ও অসহায় জনসাধারণর মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে রবিবার দুপুর ২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম এর সভাপতিত্বে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
এ সময় ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, দিনাজপুর জেলা বিএনপির ( সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম , আরিফুল হক, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার,বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান , ৩ নং কাজীহাল ইউনিয়ান প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া ৫ নং খায়েরবাড়ি ইউপি সদস্য লিটন মন্ডল, ফুলবাড়ি পৌর বিএনপি সহ-সভাপতি মমতাজ আলী চৌধুরী, সাইদুর মাস্টার , ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আরমান হক (খোকন), নুরুজ্জামান মোল্লা, আলাদিপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি আনোয়ার হোসেন সব প্রিন্ট ও ইলেকট্রিক সাংবাদিক বৃন্দ।
বিতরনের সময় বক্তব্যে প্রধান অতিথি এজেডএম রেজওয়ানুল হক বলেন, ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে ত্রাণ ও কল্যাণ তহবিলের এই অর্থ বরাদ্দ দিয়েছে ,যা আজ বিতরন করা হলো। এবার ৩ শত জনকে প্রতি একজনের মাঝে ১ হাজার টাকা নারী- পুরুষকে বিতরণ করা হয়েছে। এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর 







