
মোঃ আব্দুল হক মানিক
বিশেষ প্রতিনিধি
দুর্নীতি অনুসন্ধান নিউজ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উল্লাপাড়া উপজেলার ৫নং মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন মো.শাহজাহান আলী। তিনি মোহনপুর ইউনিয়নে চর মোহনপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে একজন পরিচিত মুখ। তার পিতা মরহুম হাজী আকবর আলী। তিনি সৎ এবং দানশীল ব্যক্তির ছিল। এলাকার তার যথেষ্ট পরিচিতি এবং সম্মান ছিলো। পিতার আদর্শকে ধারণ করে মোঃ শাহজাহান আলী বর্তমানে সাধারণ মানুষের কাতারে থেকে এলাকার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং ভবিষ্যতেও রাখতে চান।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সঙ্গে যুক্ত থেকে আর্থিক ও মানসিক সহায়তা প্রদান করে আসছেন। ছোট ছোট উন্নয়নমূলক কাজও ব্যক্তিগত উদ্যোগে সম্পন্ন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষিত ও মেধাবী এই তরুণ সমাজসেবক মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে নিজের প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি। মোঃ শাহজাহান আলী একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পারিবারিক ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ড তাকে স্থানীয়দের কাছে একটি গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছে বলে মনে করছেন অনেকেই।
এদিকে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নেতৃত্ব হিসেবে মোঃ শাহজাহান আলী ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
মোঃ আব্দুল হক মানিক বিশেষ প্রতিনিধি দুর্নীতি অনুসন্ধান নিউজ 







