
মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২/২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমান,দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম বেতদিঘী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ৩ নং ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া খয়েরবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শামীম হোসেনসহ উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হব। কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার এবং ১০ কেজি এমওপি (MOP) সার প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সহায়তা কৃষকদের আরও বেশি জমিতে আবাদে উৎসাহিত করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার 


















