Hi

০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

*দিনাজপুর আদালতে জব্দকৃত ও পরিত্যক্ত আলামতের নিলাম অনুষ্ঠিত*

মোঃ আইনুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধান, দুর্নীতি অনুসন্ধান নিউজ।

নিষ্পত্তিকৃত বিভিন্ন মামলার আলামত উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির কার্যক্রম সম্পন্ন, দিনাজপুর আদালতের মালখানায় সংরক্ষিত নিষ্পত্তিকৃত বিভিন্ন মামলার জব্দকৃত ও পরিত্যক্ত আলামত বিক্রির লক্ষ্যে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেল ৩টায় দিনাজপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আদালতের পূর্বঘোষিত আদেশ অনুযায়ী বিভিন্ন থানার জিআর মামলায় জব্দকৃত এবং দীর্ঘদিন ধরে কোর্ট মালখানায় সংরক্ষিত বিভিন্ন মালামাল নিলামে তোলা হয়।

আদালত সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার কোর্ট মালখানায় দীর্ঘদিন ধরে সংরক্ষিত বিভিন্ন মামলার আলামত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট আদালতসমূহের আদেশের ভিত্তিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিলামে বিভিন্ন থানার জিআর মামলায় জব্দকৃত দা, ছোরা, চাকু, কোদাল, হাসুয়া, লোহার রড, করাত, কুড়াল, মোটরসাইকেল, সাইকেল, ঢেউটিন, কম্পিউটার মনিটর, বৈদ্যুতিক যন্ত্রাংশসহ নানা ধরনের মালামাল অন্তর্ভুক্ত রয়েছে।

নিলাম কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা ব্যবসায়ী ভাঙারীপট্টি সমিতির সভাপতিকে সংশ্লিষ্ট মালামালের ক্রয়মূল্য ও বর্তমান বাজারমূল্য নির্ধারণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে অবহিত করা এবং সরকারী অফিস ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে নোটিশ টানিয়ে প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।
নিলাম অনুষ্ঠানে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষায় কোতোয়ালী থানার ওসিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্ধারিত তারিখে জব্দকৃত আলামতসহ আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সকল দপ্তরে এ বিষয়ে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল ইসলাম আদেশের আলোকে নিলাম কার্যক্রম পরিচালনার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

*দিনাজপুর আদালতে জব্দকৃত ও পরিত্যক্ত আলামতের নিলাম অনুষ্ঠিত*

আপডেট সময় : ১১:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬