Hi

০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার: আতঙ্ক ছড়ালেও ঘটেনি দুর্ঘটনা

পঞ্চগড় প্রতিনিধি:
মোঃময়নুল ইসলাম

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে চিলকা নদী থেকে পাথর ও বালু তোলার সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (১৭ জুন) রাতে উপজেলার বড় ঝিটকীখুড়া এলাকার একটি রাস্তার পাশ থেকে এটি জব্দ করে পুলিশ। তবে এ ঘটনায় কোনো প্রকার দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি ঘটেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় গতকাল বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৬টার সময় বড় ঝিটকীখুড়া এলাকার তিন শ্রমিক—মোঃ আনোয়ার হোসেন (২৮), মোঃ ফেরদৌস (২৪) ও মোঃ মোমিনুল ইসলাম (৩০) সাতমেরা ইউনিয়নের মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদীতে বালু ও পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় তারা নদীর তলদেশে পরিত্যক্ত অবস্থায় লোহার তৈরি ভারী বস্তুটি দেখতে পান। বস্তুটিকে মূল্যবান কিছু ভেবে তারা কৌতূহলবশত বাড়িতে নিয়ে আসেন।
পরবর্তীতে এটি একটি যুদ্ধকালীন ‘ম মর্টার শেল’ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ—বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা সেটি বড় ঝিটকীখুড়া এলাকায় জনৈক সালামের বাড়ির পাশে, ঝিটকীখুড়া থেকে গোয়ালঝাড়গামী পাকা রাস্তার ধারে ফেলে রেখে যান।
রাস্তার পাশে মর্টার শেল পড়ে থাকার খবর পেয়ে পঞ্চগড় সদর থানার নৈশকালীন মোবাইল-০২ টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই চন্দন কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর রাত ১১:৫০ ঘটিকায় পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে জব্দ তালিকার মাধ্যমে থানায় নিয়ে আসা হয়।
পঞ্চগড় সদর থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া মর্টার শেলটি বেশ পুরাতন। এটি উদ্ধারের পর বর্তমানে থানা হেফাজতে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ

Juegos Exclusivos de Lionline en Lowen Play: Descúbrelos

50 Darmowych Spinów w Grach z Wysoką Zmiennością

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার: আতঙ্ক ছড়ালেও ঘটেনি দুর্ঘটনা

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার: আতঙ্ক ছড়ালেও ঘটেনি দুর্ঘটনা

আপডেট সময় : ১০:৪৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬