Hi

১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেলকুচিতে দরিদ্র যুবকের জীবন বাঁচাতে মানবিক আবেদন

খন্দকার মোহাম্মাদ আলী বাবু

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের রয়নাপাড়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান মো. আব্দুল মমিন (২৮) দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
আব্দুল মমিন রয়নাপাড়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। তার বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং দিনমজুরের কাজ করে সংসার চালান। ছেলের দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে।
পরিবার ও চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা যায়, আব্দুল মমিন ২০২০ সালে বেলকুচি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি স্নাতক পাস করলেও আর্থিক সংকটের কারণে বেকার জীবনযাপন করছেন। দরিদ্র পরিবারের সন্তান হিসেবে নানা প্রতিকূলতার মধ্যেই তার জীবন চলছিল। এরই মধ্যে কিডনিজনিত জটিলতায় আক্রান্ত হওয়ায় তার পরিবার আরও কঠিন সংকটের মুখে পড়েছে।

এলাকার সমাজসেবক আব্দুল মোতালেব বলেন, আব্দুল মমিন হাসিখুশি ও প্রাণবন্ত একজন তরুণ। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। মমিনের বাবা কান্নাজড়িত কণ্ঠে তার সন্তানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

বর্তমানে আব্দুল মমিন এনায়েতপুরের খাজা ইউনুস আলী (রহ.) হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার কিডনিজনিত সমস্যার কারণে দ্রুত ডায়ালাইসিস, কিডনি প্রতিস্থাপন অথবা প্রয়োজনীয় উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে। কিন্তু অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
মমিনের বাবা মো. আব্দুল খালেক দেশের জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা, ব্যাংক-বীমা কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি এবং সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে তার সন্তানের চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন।
তিনি বলেন, যারা তার সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তাদের প্রতি তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। মহান আল্লাহ যেন সহযোগিতাকারীদের কল্যাণ ও মঙ্গল দান করেন এবং তার সন্তানকে সুস্থ করে আবারও হাসিমুখে জীবন ফিরিয়ে দেন—এটাই তার একমাত্র প্রার্থনা।

সহযোগিতার জন্য:
বিকাশ: ০১৮৭৯৮৯৩৭২৬
ইসলামী ব্যাংক, তামাই-বেলকুচি শাখা
হিসাব নম্বর: ২০৫০৭৭৭০২৩৪৬৬৯৪৫৭

একটি জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও আব্দুল মমিন ও তার পরিবারের জন্য বড় সহায়তা হতে পারে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা এখনো জমা হয়নি কোষাগারে

বেলকুচিতে দরিদ্র যুবকের জীবন বাঁচাতে মানবিক আবেদন

আপডেট সময় : ১০:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬