Hi

১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় বড় মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, উদ্ধার প্রায় ৫ লাখ টাকা

মোঃ শহিদুল ইসলাম
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা ও সাতটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। অভিযানে আরও এক সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পোরশা উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মো. শাকিল (২০), পিতা—মো. মজিবুর রহমান এবং মোছা. বেবী খাতুন (৩৩), স্বামী—মো. তহুরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়িই কালাইবাড়ী গ্রামে।পরে পুলিশের তল্লাশিতে তহুরুল ইসলামের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা অবস্থায় ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।এ ছাড়া অভিযানে মাদক বিক্রির মাধ্যমে অর্জিত বলে ধারণা করা ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং আসামিদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।পুলিশের দাবি, অভিযানের সময় মাদক চক্রের আরও একজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, চক্রটি ভারত থেকে মাদক আমদানি করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

মাদককে না, বৃক্ষকে হ্যাঁ’ দিনাজপুর জিলা স্কুলে শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি

পোরশায় বড় মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, উদ্ধার প্রায় ৫ লাখ টাকা

আপডেট সময় : ১২:১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬