Hi

১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ী পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাত হোসেন

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদায়ী পৌর প্রশাসকের স্থলাভিষিক্ত পৌরসভার নবাগত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাত হোসেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি পৌরসভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
পৌরসভায় পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপসহকারী প্রকৌশলী আবু সোয়েব সজল, মরিয়ম নেছা, প্রধান সহকারী মিজানুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর মুরাদ হোসেন, আশরাফ পারভেজসহ কর্মকর্তা-কর্মচারীরা।

এএসএম শাহাদাত হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল বিষয়ে পড়াশোনা শেষ করে ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। এর আগে তিনি বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
ব্যক্তিগত জীবনে এএসএম শাহাদাত হোসেন স্ত্রী ও এক পুত্রসন্তানের জনক। তার বাড়ি ঠাকুরগাঁও সদর পৌরসভার বশিরপাড়া গ্রামে।

তিনি ফুলবাড়ী পৌরসভার বিদায়ী প্রশাসক সামিউল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা এখনো জমা হয়নি কোষাগারে

ফুলবাড়ী পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাত হোসেন

আপডেট সময় : ০৯:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬