
নুশরাত রুমু, নোয়াখালী :
নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এমদাদুল হক মুন্না (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সেনবাগ থানাধীন কাবিলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেনবাগ রাস্তার মাথা এলাকায় চৌমুহনী-ফেনী সড়কের পাশে বিসমিল্লাহ অটো সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মুন্না সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাবুপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নুশরাত রুমু, নোয়াখালী : 



















