Hi

১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেলকুচির পুলিশের চেকপোস্টে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক,

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলায় বেলকুচি থানা এরিয়া বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করেছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টার দিকে বেলকুচি থানার এসআই (নিঃ) মো. শামছুল আলমের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. বদিউজ্জামান ও এএসআই মো. শামীমসহ সঙ্গীয় ফোর্স বেলকুচি থানাধীন ক্ষিদ্রমাটিয়া বেরীবাঁধ সংলগ্ন এলাকায় চেকপোস্ট ডিউটি পালন করেন। চেকপোস্টটি সাবেক চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বাড়ির সামনে পাকা সড়কে স্থাপন করা হয়।

চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি মিশুক গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মিশুক গাড়ি থেকে ২০ কেজি গাঁজাসহ মো. শাহ আলম (২৩) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃত শাহ আলম এনায়েতপুর থানার রূপসি কান্দাপাড়া গ্রামের মো. পরস সরকারের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা অন্যত্র পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মিশুকে থাকা আরো দুই ব্যক্তি আগেই নেমে য়ায় মিশুকে থাকা আটককৃত যুবক বলে পরে আটকৃত যুবককে গাঁজাসহ থানা আনা হয় তারপর আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ রবিউল ইসলাম, এএসপি কামারখন্দ সার্কেল, অতিরিক্ত দায়িত্বে বেলকুচি ও জহরুল হক, পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) বেলকুচি থানা গণমাধ্যম কর্মীদেরকে জানান , জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধ দমনে নিয়মিত টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক, অস্ত্র ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

*কষ্টের আগুনে পোড়া মন: ভালোবাসার জলেও কেন সব ক্ষত মুছে যায় না?*

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

বেলকুচির পুলিশের চেকপোস্টে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক,

আপডেট সময় : ০৬:৩৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫