Hi

১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসনের সহায়তায় জেলা মডেল প্রেসক্লাব, গাইবান্ধার উদ্যোগে কম্বল বিতরণ

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

মানুষ মানুষের জন্য—এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের সহায়তায় জেলা মডেল প্রেসক্লাব, গাইবান্ধার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) গাইবান্ধা শহরের প্রফেসর কলোনিতে অবস্থিত জেলা মডেল প্রেসক্লাব, গাইবান্ধা প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
মানবিক এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। এ সময় জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি রানা ইস্কান্দার রহমান, সহ-সভাপতি সালাম আশিকি, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন লিটন মিয়া লাকু, কার্যকরী সদস্য মোঃ আমিনুল ইসলাম মিঠু ও কার্যকরী সদস্য মোঃ মনিরুল হক। বক্তারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

*কষ্টের আগুনে পোড়া মন: ভালোবাসার জলেও কেন সব ক্ষত মুছে যায় না?*

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

জেলা প্রশাসনের সহায়তায় জেলা মডেল প্রেসক্লাব, গাইবান্ধার উদ্যোগে কম্বল বিতরণ

আপডেট সময় : ১১:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬