
মোঃ আব্দুর রশিদ
জামালপুর
জামালপুরের সদর উপজেলায় গত রাতে একটি বিয়ের অনুষ্ঠানের শেষে ‘মরি’ (সাংস্কৃতিক অনুষ্ঠান/গান-বাজনা) পার্টি চলাকালে তুচ্ছ ঘটনার জেরে স্কুলছাত্র জিহাদকে (১৬) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযুক্ত মুন্না একই এলাকার বাসিন্দা। জিহাদ জামালপুর সদর উপজেলার নারকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ঘোড়াপাড়া গ্রামের ফিরোজ আহমেদের ছেলে। ঘটনার সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠান শেষে আয়োজিত গান-বাজনার আসরে (মরি পার্টি) নাচ-গান নিয়ে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে মুন্না জিহাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জিহাদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং অভিযুক্ত মুন্নাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
মোঃ আব্দুর রশিদ 







