
মোঃ আল-আমিন
উপজেলা প্রতিনিধি, বেড়া
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের পেঁচাকোলা সরকার পাড়ার ঘোষপাড়ায় নকল দুধ তৈরির অভিযোগে জয়দেব ঘোষ (৪৫) নামের এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়
বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় এক বছরের কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড।
মোঃ আল-আমিন, উপজেলা প্রতিনিধি, বেড়া 







