Hi

১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। নির্বাচন কমিশনে দায়ের করা আপিলের শুনানি শেষে বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। গত ৩ জানুয়ারি প্রার্থীতা বাছাইয়ের নির্ধারিত দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক স্বাক্ষরে ‘গড় মিল না থাকার’ অভিযোগ তুলে গোলাম আজম সৈকতের প্রার্থীতা বাতিল করেন। ওই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে তিনি নিজেই নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার পক্ষে রায় প্রদান করলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পান।উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
প্রার্থীতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় গোলাম আজম সৈকত শুকরিয়া আদায় করে বলেন, “আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ষড়যন্ত্রমূলকভাবে ভোটারদের সমর্থনের স্বাক্ষরে গড় মিল নেই—এমন মিথ্যা অভিযোগ তুলেছিল।”
তিনি আরও বলেন, “রাজাপুর ও কাঠালিয়া উপজেলার গণমানুষ আমাকে গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী।”

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

*কষ্টের আগুনে পোড়া মন: ভালোবাসার জলেও কেন সব ক্ষত মুছে যায় না?*

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

আপডেট সময় : ০৯:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬