
রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪ অভ্যূত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পঞ্চগড় ১ আসনের গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সাবেক সাংসদ নাজমুল হক প্রধানন নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এরপরে তিনি ৭১ এর বদ্ধভূমিতে ও পরে ২৪ এর অভ্যূত্থানে নিহত শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এসময় জাসদ নেতা নাজমুল হক প্রধান বলেন, আমরা পঞ্চগড় ১ আসন দেশের এক নম্বর। এখান থেকে দেশের শুরু আমরা এখান থেকে ১ নম্বর হতে চাই। এখানে কামরুদ্দিন আহমদ মুক্তার, সিরাজুল ইসলাম, মির্জা গোলাম হাফিজ সহ বড় নেতারা এই এলাকার। আমরা সে হিসেবে কাজ করতে চাই। কেউ যেন কারো প্রচারণায় বাঁধা না দেয়। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। ভাল বিরোধী দল হলে কেউ ফ্যাসিস্ট, স্বৈরাচার হতে পারবেনা।
এসময় পঞ্চগড় ২ আসনের প্রার্থী এমরান আল আমিনসহ জাসদের বিভিন্ন পর্যায়ের জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জাসদ নেতা নাজমুল হক চৌরঙ্গী মোড়, পঞ্চগড় সদর থানা সড়কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে হ্যান্ডবিল বিতরণ করে মোটরগাড়ি মার্কায় ভোট চান।
রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার 







