মোঃ সুমন সরকার
জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭নং সিধুলী ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) এস এম তোজাম্মেল হোসেন (৫৫) এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল আনুমানিক ৪টার দিকে মাদারগঞ্জ-ভাটারা প্রধান সড়কের পলিশা মোড় বা পলিশা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। অফিস শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত অসি ফকিরের ছেলে ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ সুমন সরকার জামালপুর প্রতিনিধি 







