Hi

১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠির রাজাপুর উপজেলায় সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল্লাহ, আইসিটি অফিসার মো. জাহাঙ্গীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ড্রেনেজ ও জলাবদ্ধ স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং ডেঙ্গু বহনকারী এডিস মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সকলকে আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

*কষ্টের আগুনে পোড়া মন: ভালোবাসার জলেও কেন সব ক্ষত মুছে যায় না?*

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

আপডেট সময় : ০২:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬