
মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৪ লিটার মদ এবং ৫০ পিস ইয়াবা মাদকদ্রব্য সহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করে থানা পুলিশ । গতকাল ৫ মে সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ এসময় মাদকদ্রব্য সহ মাদক কারবারি পাঁচজনকে গ্রেফতার করে এবং আজ ৬ মে দুপুর ২ টায় মাদকদ্রব্য আইনে জেল হাজতে প্রেরণ করে। ফুলবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানার মামলা নং-১১, তারিখ-০৬/০৫/২০২৬, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ২৪(খ)/২৬/৪১; মূলে ৪৬ লিটার চোলাইমদ উদ্ধারসহ আসামী ১। সনতি মারডি ( লতা) (৫০), পিতা-মৃত সামুয়েল( এলাহী) , স্বামী-শরিফ মুরমু, সাং-আলুডাঙ্গা (গঙ্গাপ্রসাদ), থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর । অপরদিকে ৫০ পিস ইয়াবাসহ চারজনের ফুলবাড়ী থানার মামলা নং-১০, তারিখ-০৫/০৫/২০২৬, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১; মূলে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতারকৃত আসামী ১। মোঃ হযরত আলী (৩২), পিতা-মোঃ আমজাদ হোসেন, সাং-দক্ষিণ বাসুদেবপুর (হাজীর মোড়), থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর, ২। মোঃ আঃ মজিদ (৪৫), পিতা-মৃত মনসুর আলী, সাং-পশ্চিম গৌরীপাড়া, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর, ৩। মোঃ এমদাদুল হক (৪৫), পিতা-মৃত হাবিল উদ্দিন, সাং-দাউদপুর, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর। মামলা নং-০৮/৬৮, ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণীর ১৬; মূলে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতারকৃত আসামী ৪। মোঃ শফিকুল ইসলাম সাজ্জাদ(৩৬), পিতা-মোঃ মন্টু সরকার, স্থায়ীসাং-পূর্বকাঁটাবাড়ী, ফুলবাড়ী পৌরসভা, এ/পি-সাং-খয়েরবাড়ী আবাসন (বালুপাড়া), ২২৭ নম্বর বাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সাহ বলেন গতকাল ফুলবাড়ী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৬ লিটার সোলাই মদ এবং ৫০ পিস ইয়াবা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে একজন নারী মাদক ব্যবসায়ী রয়েছে আজ ছয় মেয়ে দুপুরে মাদকদ্রব্য আইনে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয় মাদক কারবারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মো আশরাফুল ইসলাম 







