Hi

১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান, জরিমানা ৮০ হাজার

নুশরাত রুমু, নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিসিক শিল্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী ও উপজেলা প্রশাসনের যৌথ দল বিসিক এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় ‘তানিশা প্যাকেজিং’ নামের একটি অবৈধ পলিথিন কারখানার মালিক নুর মোহাম্মদ জনি (২৮) কে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় কারখানা থেকে উৎপাদিত ১৮৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি কারখানাটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার অঙ্গীকারনামা মালিকের কাছ থেকে গ্রহণ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
পরিবেশ রক্ষা ও অবৈধ পলিথিন উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

*কষ্টের আগুনে পোড়া মন: ভালোবাসার জলেও কেন সব ক্ষত মুছে যায় না?*

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

নোয়াখালীতে অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান, জরিমানা ৮০ হাজার

আপডেট সময় : ০১:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬