Hi

১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে মাটিবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নুশরাত রুমু
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর মাইজদীতে মাটিবাহী দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় মো. জাবেদ হোসেন আকাশ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) গভীর রাতে মাইজদী হাসপাতাল সড়কের ফ্ল্যাটরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের জাকের হোসেনের ছেলে। তিনি একুশে পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে আকাশ মাইজদী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বোনকে দেখতে যান। পরে বোনের স্বামীর মোটরসাইকেল নিয়ে বড় মসজিদ মোড়ের দিকে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি মাটিবাহী পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

*কষ্টের আগুনে পোড়া মন: ভালোবাসার জলেও কেন সব ক্ষত মুছে যায় না?*

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

নোয়াখালীতে মাটিবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১১:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬