Hi

১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নুশরাত রুমু, নোয়াখালী :

তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীর কবিরহাট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা।
সোমবার (১১ মে) সকালে কবিরহাট উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার আটটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত যুক্তি, তথ্যভিত্তিক উপস্থাপন ও সচেতনতামূলক বক্তব্যে পুরো আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
দুর্নীতি প্রতিরোধ কবিরহাট উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে ওটারহাট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বানদত্ত উচ্চ বিদ্যালয়।
“সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিযোগীরা দুর্নীতির সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক ক্ষতিকর দিক তুলে ধরেন। তারা বলেন, দুর্নীতি শুধু অর্থ আত্মসাতের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি জাতির মূল্যবোধ, সুশাসন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে ধ্বংস করে দেয়। দুর্নীতির কারণে সমাজে বৈষম্য বৃদ্ধি পায় এবং উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কবিরহাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. আবদুল কাইয়ুম শাকের, কবিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ফয়েজ আহমেদ এবং চাপরাশিরহাট মাদ্রাসার শিক্ষক শহীদ উল্যা।
বানদত্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মধুসূদন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পুদম পুষ্প চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় কবিরহাট থানার এসআই শফিকুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

*কষ্টের আগুনে পোড়া মন: ভালোবাসার জলেও কেন সব ক্ষত মুছে যায় না?*

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

নোয়াখালীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬