Hi

১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে খাল খনন কাজ পরিদর্শনে ইউএনও, অনিয়ম রোধে দিকনির্দেশনা

‎মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে শোহরাপ মোল্লার বাড়ি হয়ে শিকদার বাড়ি পর্যন্ত চলমান খাল খনন কর্মসূচি পরিদর্শন করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

সোমবার (১৮ মে) দুপুরে তিনি সরেজমিনে খাল খনন কাজ পরিদর্শন করেন। এসময় খননকাজ নির্ধারিত মাপ ও পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে কিনা তা যাচাই করতে তিনি খালের বিভিন্ন অংশ পরিমাপ করে দেখেন। পাশাপাশি কর্মরত শ্রমিকদের উপস্থিতি যাচাই ও হাজিরা পরীক্ষা করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও রিফাত আরা মৌরি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, “সরকারি প্রকল্পের কাজ শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। খাল খননে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির সুযোগ নেই। নির্ধারিত মাপ ও মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে। তাই প্রকল্পের কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

*কষ্টের আগুনে পোড়া মন: ভালোবাসার জলেও কেন সব ক্ষত মুছে যায় না?*

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

রাজাপুরে খাল খনন কাজ পরিদর্শনে ইউএনও, অনিয়ম রোধে দিকনির্দেশনা

আপডেট সময় : ১০:২৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬