Hi

১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন, আতঙ্কে এলাকাবাসী; দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মোঃ ময়নুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বইঘরের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির তারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (২৬ মে) সকালে শহরের ব্যস্ততম ওই এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক খুঁটির তার থেকে হঠাৎ বিকট শব্দের সঙ্গে আগুনের ফুলকি বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই খুঁটির একাধিক তারে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের দোকানপাট ও পথচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ওই এলাকায় যান চলাচল ও দোকানপাটে সতর্কতা জারি করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণেই প্রায়ই এমন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তারা দ্রুত বিদ্যুৎ লাইনের সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

*কষ্টের আগুনে পোড়া মন: ভালোবাসার জলেও কেন সব ক্ষত মুছে যায় না?*

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

কুড়িগ্রামে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন, আতঙ্কে এলাকাবাসী; দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেট সময় : ১০:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬