Hi

০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে প্রধান ডাকঘরের কাউন্টার শাখা উদ্বোধন

খন্দকার মোহাম্মাদ আলী,
দুর্নীতি অনুসন্ধান নিউজ

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা প্রধান ডাকঘরের কাউন্টার শাখা উদ্বোধন করা হয়েছে। এর ফলে আইনজীবীরা এখন সমিতি প্রাঙ্গণ থেকেই ডাক ও ডাকসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এতে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি কমবে ভোগান্তিও।
আজ বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে লাল রঙে সজ্জিত ডাকঘর শাখার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির কর্ণেল বলেন, আইনজীবীদের সাথে পোস্ট অফিসের নিবিড় সম্পর্ক। আমাদের কাঙ্খিত একটি স্বপ্ন ছিল আইনজীবী সমিতির ভবনে প্রধান ডাকঘরের একটি কাউন্টার স্থাপন করা। অনেক চেষ্টা ও সংগ্রাম করার পরে, আজ সেটি করতে সক্ষম হয়েছি। আমি যখন নির্বাচন করি, তখন আইনজীবীদের প্রতি আমারও কমিটমেন্ট ছিল এই ডাকঘর শাখা স্থাপন করার। অবশেষে সেটি বাস্তবায়ন হয়েছে।
সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার জাহিদুল ইসলাম বলেন, আইনজীবী ও আইনজীবীর সহকারীগণসহ জনগণের সেবা সম্প্রসারণের জন্য আমাদের এই অফিসটি উদ্বোধন করা হলো। এইখানে তাৎক্ষণিকভাবে আমরা চিঠিপত্র, পার্সেলসহ সবকিছু গ্রহণ করব। এর ফলে কাউকে আর সদর পোস্ট অফিসে যেতে হবেনা। এতে বিড়ম্বনা আর হবে না।
এসময় আইনজীবী, আইনজীবী’র সহকারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ
© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে প্রধান ডাকঘরের কাউন্টার শাখা উদ্বোধন

আপডেট সময় : ০৩:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬