Hi

০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় সনাতন মহাসংঘের নবগঠিত কমিটির সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ

মো:কোরবান আলী রিপন

সামাজিক সম্প্রীতি, আইন-শৃঙ্খলা রক্ষা ও মানবিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সনাতন মহাসংঘের উল্লাপাড়া উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ পরিণত হয় এক আন্তরিক মতবিনিময় সভায়। এ সময় সংগঠনের নেতারা বাংলাদেশ সনাতন মহাসংঘের বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে ওসিকে অবহিত করেন। পাশাপাশি সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং জনকল্যাণমূলক উদ্যোগে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন এবং সমাজে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন মহাসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনির্বাণ কুন্ডু, পৌর শাখার সম্মানিত উপদেষ্টা লিটন কুমার সাহা, বাসুদেব সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং সম্প্রীতি রক্ষায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসন ও সামাজিক সংগঠনের এ ধরনের সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ সমাজে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

দিনাজপুরের উন্নয়নের অগ্রদূত ‘চকলেট আপা’ বেগম খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

উল্লাপাড়ায় সনাতন মহাসংঘের নবগঠিত কমিটির সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৯:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬