
কুমিল্লা প্রতিনিধি
আজ (১৫জুন) কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ ও বরিশালের নবগঠিত পাঁচটি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (এমপি)।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষগুলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নগর উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, টেকসই নগরায়ণ এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় মাননীয় মন্ত্রী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, পরিকল্পিত ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় জানানো হয়, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে আধুনিক, বাসযোগ্য ও স্মার্ট নগর গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুমিল্লা প্রতিনিধ 



















