Hi

১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেগমগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই ফিড কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

নুশরাত রুমু, নোয়াখালী :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাধ্যতামূলক বিএসটিআই অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার অভিযোগে দুইটি ফিড কারখানাকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার সেতুভাঙ্গা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি বিধিমালা অনুযায়ী ২৭৩টি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে বিএসটিআইয়ের অনুমোদন বাধ্যতামূলক। এর মধ্যে মাছ ও মুরগির খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও রয়েছে। তবে সেতুভাঙ্গা এলাকার দুটি ফিড কারখানায় প্রয়োজনীয় বিএসটিআই সনদ ছাড়াই উৎপাদন কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়।

এ সময় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারা অনুযায়ী ক্লাসিক ফিস অ্যান্ড ফিড মিলস-কে ১৫ হাজার টাকা এবং একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী সেতু ফিড মিলস-কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থলেই দুই প্রতিষ্ঠান থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে বিএসটিআই নোয়াখালী জেলা কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা অংশ নেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

২নং রাজাপুরকে আধুনিক রূপায়ণের মহাপরিকল্পনা নিয়ে প্রার্থী আবু হোসেন”

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

বেগমগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই ফিড কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬