
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি অনুসন্ধান নিউজ
ফ্যাসিবিরোধী প্রতিবাদ হিসেবে তিনি এই বিতর্কিত ও সাহসী অঙ্গভঙ্গিটি প্রদর্শন করেছেন বলে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক দাবি করা হচ্ছে।
রোববার সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
জানা যায়, প্যানেল আলোচনা শেষে অক্সফোর্ড থেকে বের হলে যুক্তরাজ্যের আওয়ামী লীগ সমর্থকদের তোপের মুখে পড়ে হাসনাত আবদুল্লাহ। সেখানে তারা হাসনাথ আবদুল্লাহকে উদ্দেশ্যে করে নানা স্লোগান দিতে থাকেন। এসময় গাড়িতে হাসনাত আবদুল্লাহ মধ্যমা (মিডল ফিঙ্গার) প্রদর্শনের একটি ছবি ধারণ করা হয়, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে সাধারণ নেটিজেনদের একাংশ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই অঙ্গভঙ্গি নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। একজন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য হিসেবে এই ধরনের অঙ্গভঙ্গি কতটুকু সমীচীন, তা নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক চলছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছবিটির বিষয়ে হাসনাত আবদুল্লাহ বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক,দুর্নীতি অনুসন্ধান নিউজ 



















