Hi

০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ৩ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নুশরাত রুমু, নোয়াখালী :

নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ মো. রাহিম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন ২০২৬) সন্ধ্যায় বেগমগঞ্জ মডেল থানার উদ্যোগে বাংলা বাজার থেকে গোপালপুরগামী সড়কের গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় স্থাপিত বিশেষ পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনের নির্দেশনায় পরিচালিত অভিযানে চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলের আরোহীকে সন্দেহজনক মনে হলে তাকে থামানো হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে তার কোমর থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রাহিম বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ (ভূইয়া বাড়ি) এলাকার জসিম উদ্দিনের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও ঘটনার অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

নোয়াখালীতে ৩ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬