
পঞ্চগড় জেলা ক্রাইম রিপোর্টার
মোঃময়নুল ইসলাম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারে হোটেল ও রেস্তোরাঁগুলোতে জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৭ জুন) সকালে এ অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।
অভিযানকালে চৌরাস্তা বাজারের শাপলা হোটেল-এ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। পরিদর্শনে দেখা যায়, টয়লেটের সামনে এবং আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করার স্থানে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় বাজারের সকল হোটেল ও রেস্তোরাঁ মালিককে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, প্রয়োজনীয় লাইসেন্স সংরক্ষণ এবং ক্রেতাদের সুবিধার্থে দৃশ্যমান স্থানে খাবারের মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে খাদ্যের মান নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
পঞ্চগড় জেলা ক্রাইম রিপোর্টার মোঃময়নুল ইসলাম 









