
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি ইথানের চিকিৎসার জন্য এক লাখ টাকা প্রদান করেন।
ঘটনার পর তিনি ইথানের বাসায় গিয়ে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় তিনি আহত শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
প্রশাসক বলেন, ইথানের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা করতে কুমিল্লা সিটি কর্পোরেশন পাশে থাকবে। তিনি ইথানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার জন্য দোয়া করেন।
উল্লেখ্য, সম্প্রতি কাঁটাবিল এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় শিক্ষার্থী ইথান আহমেদ। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।
নিজস্ব প্রতিবেদক 









