
মোঃ পারভেজ মিয়া
জেলা প্রতিনিধি,
জামালপুর সদর উপজেলার ৭ নং ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ২৯টি গ্রামে আর্থিক অসচ্ছলতার কারণে স্কুল থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে এগিয়ে এসেছে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এই মহৎ উদ্যোগের প্রতিনিধিত্ব করছেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক জনাব মোঃ পারভেজ মিয়া। তিনি গত ৭ই মে বৃহস্পতিবার ইউনিয়নের শিশু সুরক্ষা কমিটির মিটিং-এ এ প্রস্তাব উত্থাপন করেন। সভায় উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিটির সদস্য সচিব ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আক্তারুজ্জামান সহ অন্যান্য সদস্যবৃন্দ। তবে পদাধিকার বলে কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান জনাব মোঃ গোলাম কিবরিয়া দাপ্তরিক কাজে জামালপুরে অবস্থান করায় সভায় অনুপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে সদস্য সচিব জানান, ইউনিয়ন পরিষদ শতভাগ সহযোগিতা করবে যাতে ঝরে পড়া শিশুদের আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা যায়। এ সময় আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয় আগামী ১০ই মে, রবিবার। 👉 আবেদন করার জন্য সুবিধাবঞ্চিত শিশু বা তার পরিবারকে ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। 📑 প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য- শিশুর জন্মসনদ – শিশুর কর্মস্থলের ঠিকানা – পরিবারের মোট বাৎসরিক আয় – অভিভাবকের মোবাইল নাম্বার – পরিবারে প্রতিবন্ধী সদস্য আছে কিনা – নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানের নাম বা ভর্তি হতে ইচ্ছুক প্রতিষ্ঠানের নাম 📞 যোগাযোগঘোড়াধাপ ইউনিয়ন ডিজিটাল সেন্টার মোবাইল: +8801329626674 এই উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, আর্থিক সহায়তা ও পুনঃভর্তি কার্যক্রম বাস্তবায়িত হলে ইউনিয়নের ঝরে পড়া শিশুদের শিক্ষাজীবন নতুন করে আলোকিত হবে।
রিপোর্টারের নাম 











